1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে ১৬ অসহায় পরিবারের মাঝে অটোরিক্সা, ছাগল ও হুইলচেয়ার বিতরণ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বাউফলে ১৬ অসহায় পরিবারের মাঝে অটোরিক্সা, ছাগল ও হুইলচেয়ার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে তিনি ১৬টি অসহায় পরিবারের হাতে  বিভিন্ন সহযোগিতা তুলে দেন।

এর মধ্যে চারটি পরিবারকে অটোরিক্সা কেনার জন্য আর্থিক সহায়তা, গোসিংগা এলাকায়  দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং আদাবাড়িয়া মিলঘর এলাকার ১০টি দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।

সহায়তা পেয়ে বাউফল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন আনন্দ প্রকাশ করে বলেন, “সহায় সম্বলহীন অবস্থায় পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। মাসুদ ভাইয়ের সহায়তায় অটোরিক্সা কিনতে পারব, এখন থেকে পরিবারটা সুন্দরভাবে চলবে।”

একইভাবে ৮ নম্বর ওয়ার্ডের রহমান জানান, “দীর্ঘদিন পরিবার নিয়ে ভীষণ কষ্টে ছিলাম। আজ গাড়ি কেনার সহায়তা পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি।”

বিলবিলাস গ্রামের আরও একজন উপকারভোগী বলেন, “ড. মাসুদ ভাইয়ের সহায়তায় সংসারের অভাব ঘুচবে। আমরা তাঁর জন্য দোয়া করি, যেন তিনি বাউফলের মানুষের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠতে পারেন।”

গোসিংগা আফসার গ্যারেজের দু’পা হারানো হাশেম হাওলাদার হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার চলাফেরার কষ্ট কিছুটা লাঘব হলো। ড. মাসুদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁর নেক আশা পূরণ করেন।”

সহায়তা প্রদানকালে ড. সফিকুল ইসলাম মাসুদ বলেন,

“মানবতার কল্যাণে কাজ করা ইবাদতের অংশ। এই ইবাদতে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুধু আজ নয়, অতীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সংকটময় সময়ে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে এসেছে। আমরা ক্ষমতা বা এমপি হতে চাই না আমরা চাই মানুষের প্রকৃত সেবক হতে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি