1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদের বসতবাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হারুন অর রশিদের স্ত্রী, শিক্ষক ইশরাত জাহান জানান, ব্যক্তিগত কাজে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। তিনি অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির জানালা ও কপাট ভাঙার চেষ্টা করে।

শব্দে ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। সাংবাদিক মো. হারুন অর রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।” বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি