1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিছেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিছেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃগক সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার ও সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, সম্প্রতি দেশের বাউল শিল্পীদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনার প্রতি বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। বাউল গান ও ভাবধারা বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পধারার সাধক-শিল্পীদের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, মানবিকতা ও উন্নতচিন্তার ওপর আঘাত।

গতকাল মানিকগঞ্জে বাউল শিল্পী ও তাঁদের অনুসারীদের ওপর মব সন্ত্রাস করে যেভাবে হামলা করা হয়েছে, তা এ সভ্য সমাজে একেবারেই অনুচিত। দেশে যা চলছে, একে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্র বলতে আর কিছু নেই। রাষ্ট্র বলতে শুধু জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতিসংঘে বাংলাদেশের নাম আছে। খবর বাপসনিউজ । বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাই এবং বাউল শিল্পী আবুল হোসেন সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ।

একই সঙ্গে বাউল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নিকট কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এদেশের সংস্কৃতি, মানবতা ও সর্বজনীন গণতান্ত্রিক চেতনার শক্তিই সকল অন্ধকারাচ্ছন্ন শক্তিকে পরাজিত করবে। বাউল শিল্পীদের পাশে থেকে তাদের অধিকার, সম্মান ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ গণমুক্তি পার্টি সর্বদা সোচ্চার থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি