1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪ টার সময় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।বৈঠকে যোগ দিতে দুপুর ২ টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা। উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বেনাপোল পৌর বিএনপি সহ-সভাপতি, শাহাদুর রহমান খোকন,বেনাপোল পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব রেজাউল করিম রেজা, বেনাপোল পৌর বিএনপি কৃষি বিষক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,


এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি