1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাড়ি ভাড়া এবং শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় জমে উঠছে ঈদ বাজার না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার

বাড়ি ভাড়া এবং শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৪ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ২০ ভাগ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা ও ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তি যোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা ও কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,
উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, নাওভাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বানাতিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহমান জাফর এবং ধানখালী আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ। মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি