1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বানারীপাড়ায় মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু রমজানের পবিত্রতা রক্ষার্থে কলাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় : নুরুল হক নুর, প্রতিমন্ত্রী তেতুলিয়া নদীতে নিখোঁজ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক

বানারীপাড়ায় মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ Time View
রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারি অধ্যাপক বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মোঃ আক্তারুজ্জামান বিপ্লব  উপজেলার ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া  মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান স্বাক্ষরিত এক পত্রে সহকারি অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান বিপ্লবকে উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করা হয়। একই পত্রে মো. জাকির হোসেনকে  অভিভাবক সদস্য, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রধান শিক্ষক মো. সেলিম মিয়াকে  পদাধিকার বলে সদস্য সচিব করা হয়। এদিকে বিশিষ্ট  শিক্ষানুরাগী সহকারি অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীণ (এডহক) কমিটির সভাপতি হওয়ায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি