1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএন‌পি'র ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা: আনিসুল ইসলাম সানি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বিএন‌পি’র ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা: আনিসুল ইসলাম সানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View
‎নিজস্ব সংবাদদাতা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবীতে নারায়ণগঞ্জ শহরে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ হতে শুরু করে প্রধান প্রধান সড়ক হয়ে মন্ডলপাড়া ঘুরে উকিল পাড়া এসে এ লিফলেট বিতরণ কর্মসূচী শেষ হয়।
‎লিফলেট বিতরণের সময় আনিসুল ইসলাম সানি বলেন- ‘তারেক রহমান’র ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।’
‎তিনি বলেন- দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তার মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন। ‎‘এ-ই দফাগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের সচেতন করতেই আমরা এ কর্মসূচী পরিচালনা করছি।’
‎২০২৪ সালের শুরুতে বিএনপি “রাষ্ট্র মেরামতের রূপরেখা” হিসেবে ৩১ দফা কর্মসূচী ঘোষণা করে। এতে প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সুশাসন, মানবাধিকার ও দুর্নীতি দমন সহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাবনা রয়েছে।
‎আনিসুল ইসলাম সানি আরও বলেন- ‘রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ৩১ দফায় যে সুপারিশগুলো রয়েছে, তা সরকারের বিভিন্ন শাখার মধ্যে কার্যকর ও স্বচ্ছ সম্পর্ক স্থাপন করবে। এর মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক সংস্কার, আত্মনির্ভরশীল অর্থনীতি গঠন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত হবে।’
‎তিনি আরও বলেন- ‘বেকার ভাতা চালু ও যুব উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে। তারেক রহমান’র ৩১ দফা দেশের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।’
‎তরুণদের উদ্দেশে তিনি বলেন- ‘তরুণ প্রজন্মই হলো আগামীর বাংলাদেশ। দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
‎এসময় তার সাথে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম. এ. লতিফ তুষার, সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, শামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি,আনোয়ার হোসেন সুমন, এড. মতিউর রহমান মতিন, মোঃ জামাল সরদার, সিনিয়ার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন আর রশিদ খান মুকুল, মহানগর জাসাস এর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল মজিব, এম. এ. সাত্তার ভুট্টো, রায়হান সরকার, ইব্রাহিম খলিল, আখতারুজ্জামান লিটন, এনামুল হক খান, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই, জেলা জাসাস এর দপ্তর সম্পাদক এস. এম. হালিম মুছা, অর্থ বিষয়ক সম্পাদকম তানজিল আহমেদ রিপন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, সাফিউজ্জামান চৌধুরী, নারায়ণগঞ্জ সদর থানা জাসাস এর সভাপতি কবির শিকদার, সাধারণ সম্পাদক রহিম শিকদার, মহানগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জিলানী ফকির, কাশিপুরী ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম হোসেন বাবুল,
‎আলীরটেক ইউনিয়ন জাসাস এর সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, সরকারী তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মাসুম শেখ, ফতুল্লা থানা জাসাস এর সহ-সভাপতি তাসলিমা দেওয়ান, হেলেনা পারভীন, রূপগঞ্জ পৌরসভা জাসাস এর সভাপতি মোঃ রনি, বন্দর থানা জাসাস এর সভাপতি আবদুর রউফ, সহ-সভাপতি মোঃ মাহাবুব আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ স্বপন, যুগ্ম সম্পাদক ইমরান হোসনে মুন্না, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শুক্কুর মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা শেখ, সদর উপজেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুতুপুর ইউনিয়ন জাসাস এর সহ-সভাপতি মাসুদা, আলীরটেক ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক আকরাম হোসেন সাগর, কুতুবপুর ইউনিয়ন জাসাস এর সাংগঠনিক সম্পাদক ডি. এম. লিটন, নাসিক ১৪নং ওয়ার্ড জাসাস এর আহ্বায়ক বুলবুল রাজা মিঠু,  যুগ্ম আহবায়ক মোঃ হারুন উর-রশিদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি