1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে-হেলাল তালুকদার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে–হেলাল তালুকদার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

নার্গিস আক্তার স্মৃতিঃ রাজধানী দক্ষিণখান থানার ৫০ নং ওয়ার্ড আজিমপুর বারেক মার্কেট ফ্যাশন ফ্লাশ গার্মেন্টস সংলগ্ন এলাকায় রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে পৌঁছে দেওয়া ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখানা থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার, প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, এবং সভাপতিত্ব করেন দক্ষিণখানা থানা বিএনপির বীর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিন্নত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, আব্দুস সালাম, হাজী মোঃ শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার ও আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটন।

এসময় বক্তারা বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এই দফাগুলোই বাংলাদেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।”

এছাড়াও প্রধান অতিথি বক্তব্যে বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গড়ে তোলা হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। হ্যাঁ-না ভোটের নামে নির্বাচনী প্রহসন বাংলার মানুষ আর মেনে নেবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে মাঠে নামতে হবে।”

বক্তারা একযোগে ৩১ দফা প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। তাছাড়া এই বৈঠকটি উৎসবমুখর পরিবেশ ও জনসমুদ্রে রূপ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি