1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে এমপি প্রার্থী আনিসুল হক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে এমপি প্রার্থী আনিসুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃকেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। তাই ঘরে ঘরে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১১নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, হাওরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত। বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকা মানুষের জীবনযাত্রা নিয়ে কেউ ভাবে না। আমরা ক্ষমতায় এলে হাওরকেন্দ্রিক বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করে কৃষি, মৎস্য ও পর্যটন খাতকে আধুনিকায়ন করবো।

তিনি আরো বলেন, দু-একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তারা জানেনা বিএনপির সাথে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া তো দূরের কথা, ভোটের মাঠে তারা বিএনপির ধারে কাছেও পৌঁছাতে পারবে না। বিএনপি জনগণের দল, জন বান্ধব দল। বিএনপির মূল শক্তি হলো জনগণ। ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি