1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব এর পক্ষে ১৬ মার্চ সোমবার বিকেলে পাঠানটুলী কবরস্থান সংলগ্ন পশ্চিম আইলপাড়া এলাকায় গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও স্থানীয় সমাজকর্মীরা।

বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজিব এর দিক নির্দেশনায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পশ্চিম আইলপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল মোঃ চুন্নু মিয়া, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, স্থানীয় সমাজকর্মী ইমতিয়াজ ভূঁইয়া, রোমান, শনন, তন্ময়, ফার্মাসিস্ট মোবারক হোসেন সহ এলাকার তরুণ সমাজ।

এসময় ঈদ সামগ্রী বিতরণকালে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই ঈদকে সামনে রেখে আমাদের প্রিয় ভাই ও জেলা বিএনপির অন্যতম নেতা মাসুকুল ইসলাম রাজিব তার ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া। যার ফলশ্রুতিতে তাঁর মতো করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।

পরিশেষে ঈদ সামগ্রী নিতে আসা লোকজন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাউল, ভাতের চাউল, সয়াবিন তেল, লবন, মসুরীর ডাল, চিনি, সেমাই ও দুধের প্যাকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি