1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর উদ্যোগে ৪ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বুধবার (৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী ৫২জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু,

ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, মফিকুল ইসলাম খান, তাশিক হক ওসমান, রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপদেষ্টা ডা: ফারুকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা সোহেল রানা, ইলিয়াছ, মোমেন ভুঁইয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভুঁইয়া বলেন- রূপগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০টি হাসপাতালের সহায়তায় এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এখান থেকে এলাকার ৪ সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। এ সময় ৫২জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাপত্র, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, ভূমিদস্যু মুক্ত করা হবে। আমি রূপগঞ্জকে আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে যা কিছু করা লাগে সবই করব। পরে চিকিৎসা সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি