1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিজয়ের মূল তাৎপর্য হলো দেশ সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া" -ড. শফিকুল ইসলাম মাসুদ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজয়ের মূল তাৎপর্য হলো দেশ সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া” -ড. শফিকুল ইসলাম মাসুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

বাউফল, পটুয়াখালী “বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে। তিনি দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।” মহান বিজয় দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য  ‌‌র্যালী শেষে  এক সংক্ষিপ্ত  বক্তব্য এ কথা বলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি  ও বাউফল  আসনের এমপি পদপ্রার্থী  ড. শফিকুল ইসলাম মাসুদ। ড. মাসুদ আরও বলেন, “ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়, আর এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।”  তিনি মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান। আয়োজকদের দাবি, এই বিজয় র্যালির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনে বাউফলে নতুন মাত্রা যোগ হয়েছে এবং ড. শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক ও আদর্শিক বার্তা ব্যাপক মানুষের কাছে পৌঁছে গেছে। ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে  বিজয় র্যালিটি  বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার  মানুষ অংশ নেন।  অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। র্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিজয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে বাউফল শহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি