1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিদ্যালয়ের সরকারি বই বিক্রি! - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদ্যালয়ের সরকারি বই বিক্রি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫০২ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে এডহক কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিক্রির এমন ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সমাজসেবক মো. আব্বাছ উদ্দিন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান (লিমন) ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুনকান্তি দেবনাথের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ও পুরাতন ১২ হাজার টাকা মূল্যের বই অভিযুক্তরা বিক্রি করে দেন। সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অভিযোগকারী মো. আব্বাছ উদ্দিন বলেন, প্রায় ২০/২২ দিন আগে প্রকাশ্যে বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করেন চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান (লিমন) ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুনকান্তি দেবনাথ। অভিযুক্ত চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুনকান্তি দেবনাথ বলেন, আমাদের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, অভিযুক্তরা যদি বিধি মোতাবেক বই বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না দেয় সেক্ষেত্রে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি