1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিমের শোক - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিমের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৯৪ Time View

গাজীপুর প্রতিনিধি: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম। মঙ্গলবার এক শোকবার্তায় আইউব আলী ফাহিম বলেন,উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের সংবাদে লতা গ্রুপ অফ কোম্পানি আমরা গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়— এই প্রার্থনা করছি।’

শোক বার্তায় আইউব আলী ফাহিম আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাওয়ার এবং দর্শাণার্থী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আইউব আলী ফাহিম বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর প্রতিকারে উদ্যোগ নিতে হবে।গত তিন দশকে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে।বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ বা এফ-৭ টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে।

প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে।প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের।এবার পুড়ে অঙ্গার হলো অনেক শিশু। তিনি আরও বলেন, আমরা এভাবে আর কোনো মৃত্যু দেখতে চাই না।এমন দুর্ঘটনা আমাদের সবার জন্য বেদনাদায়ক উল্লেখ করে আইউব আলী ফাহিম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি