1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ উদযাপন করলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ উদযাপন করলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫২৯ Time View

বাবু মির্জা, এনায়েতপুর সিরাজগঞ্জ: সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫।

শনিবার (১৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শেষ হয় বহির্বিভাগ (ওপিডি) প্রাঙ্গণে। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে ওপিডি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ও কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। এটি সময়মতো সনাক্ত ও নিয়ন্ত্রণ না করলে হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত রক্তচাপ পরিমাপ, সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনই হতে পারে দীর্ঘজীবনের চাবিকাঠি।”

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ডা. এস. এ. এম. হুসনায়েন (নান্না), সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ডা.কামরুল হুদা মোহাম্মদ সোহেল, সহকারী অধ্যাপক ডা. আফসানা মৌরি শোহানী প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “নিয়মিত রক্তচাপ পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপনই হলো উচ্চ রক্তচাপ থেকে মুক্তির প্রধান উপায়।” তাঁরা সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগ এবং সহযোগিতায় ছিল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড।

আয়োজকরা জানান, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রবণতা গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি