1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বীরগঞ্জে পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা

বীরগঞ্জে পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ Time View

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ “কাবিং করি, নিজেকে গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট বীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি শাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও বাংলাদেশের স্কাউটস বীরগঞ্জ উপজেলার শাখার সহ সভাপতি দীপংকর বর্মন । এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এল টি আরিফ হোসেন চৌধুরী, নীলফামারী জেলা কাব ট্রেনার লিডার এ এল টি খলিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার গীতা রানী, পরিতোষ কুমার রায়,উপজেলা স্কাউটস এর সহ সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ন সম্পাদক মতিউল ইসলাম, কাব লিডার সঞ্চিতা রায়, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ আহসান হাবিব,সাব ক্যাম্প চিপ মো: আব্দুল মান্নান(কাহারোল) মোজাম্মেল হক ,কমিশনার ইসমত আরা সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য হলো শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটানো এবং তাদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে শিশুদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করা হয়। যা এই ক্যাম্পুরী অংশগ্রহণের মাধ্যমে তারা অর্জন করতে পারবে বলে আমরা আশা করি। উল্লেখ্য, পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী আগামী ২৪ ডিসেম্বর মহা তাবু জলসার মাধ্যমে শেষ হবে বলে জানান আয়োজক কমিটি। এবারের ক্যাম্পুরীতে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫০ কাব শিশু সহ ক্যাম্পুরী কর্মকর্তা ও রোভার বন্ধুরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি