1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View
১৩ অক্টোবর ২০২৫, নারায়ণগঞ্জের বরফকল করবী প্লাজায় অবস্থিত বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন ও ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা। এসময় তিনি বলেন, আমরা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছি। আমাদের ডে-কেয়ার সেন্টার রয়েছে, সেখানে আমরা ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত বাচ্চাদের যত্ন নেওয়া হয়, মাত্র মাসিক ১০০ টাকায় সরকারি দায়িত্বে নিতে পারবেন। সেখানে ৮০জন শিশু রাখার ব্যবস্থা রয়েছে। আমরা ২০-৩৫ বছর বয়সী দুস্থ গর্ভবতী নারীদের প্রথম ২টি শিশুর জন্য মাসিক ৮৫০ টাকা করে ৩ বছর ভাতা প্রদান করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুবলি যুব কল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী বুবলি আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সমাজকর্মী সাদিয়া আফরিন তমা।
বুবলি যুব কল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী বুবলি আক্তার বলেন, আমরা উদ্যোক্তা তৈরি করতে কাজ করছি। তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করে যাচ্ছি। বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্সের মাধ্যমে আমরা দক্ষ উদ্যোক্তা তৈরি করবো। আজকের তারুণ্যই ভবিষ্যতের কর্ণধার। যুবদের সক্ষম, শক্তিশালী এবং কর্মমুখী হয়ে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। বুবলি যুব কল্যাণ সংস্থা এলক্ষ্যে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস.এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইয়ুথ লীড গ্লোবাল এর সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি। তিনি বলেন, আমরা যুবদের স্কীল ডেভেলপমেন্টে কাজ করছি। বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং এর এই প্রশিক্ষণের মাধ্যমে যুবরা দক্ষ, আত্নবিশ্বাসী হয়ে উঠবেন। বুবলি যুব কল্যাণ সংস্থা আগামীতে যুব উন্নয়নে উদ্যোগ নিলে ইয়ুথ লীড গ্লোবাল পাশে থাকবে। অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি