1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন

বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৫ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতি পালন উপলক্ষে কলাপাড়া উপজেলা পর্যায়ে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কলাপাড়া উপজেলাধীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয় ভিত্তিক প্রতিটি দলে ৩-৫ জন করে অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম, কলাপাড়া উপজেলা স্কাউট কোষাধাক্ষ নুরুল হক, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন ও আবুল বাশার, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীরচর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষক প্রীতম রয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল জব্বার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন এবং ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, মাধ্যমিক স্তরের ১০ টি প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিকের তিনটি প্রতিষ্ঠান আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারীদের ৭ হাজার টাকা, দ্বিতীয় স্থান প্রাপ্তদের ৫০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের তিন হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। তিনি আরো জানান, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং ধারণ করার লক্ষ্যই আজকের এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি