1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় গয়েশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় গয়েশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে বিএনপি’র চেয়্যারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে গয়েশপুর ইউনিয়নর ৯নং ওয়ার্ড বিএনপি। ৩০ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় গয়েশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ঈমান উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান দুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাফিজার রহমান বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল মন্ডল, সাধারণ সম্পাদক নাসির মন্ডল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল আওয়াল শেখ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মোল্লা, ৮ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, মাগুরা জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ ইস্রাফিল বিশ্বাস ও সদস্য সচিব রিপন শেখ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য আয়ুব হোসেন, উপজেলা তাঁতীদল নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপি নেতা আবু সাঈদ, যুবনেতা জুলহাস মন্ডল, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ কিতাব আলী বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোআ ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি