1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ Time View

 ​স্টাফ রিপোর্টারঃ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল (সদর থানার) যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুর প্রয়াত সন্তানের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে,) বাদ যোহর এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ​নারায়ণগঞ্জ সদর থানার কিল্লা শাহী জামে মসজিদে এই দোয়া মাহফিলের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল (সদর থানার) যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বদরুল আলম শ্যামল। ​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সদর থানার আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন এবং বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ। ​

অনুষ্ঠানে মোহাম্মদ বদরুল আলম শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। তাঁর সুস্থতা আমাদের একান্ত কাম্য।” ​তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “আমাদের নেত্রী কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। দলমত নির্বিশেষে তাঁর জন্য সারা বাংলাদেশ কাঁদছে। আপনারা যে যার অবস্থান থেকে তাঁর জন্য দোয়া ও সুস্থতা কামনা করবেন।” ​শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লির উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য এবং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুর বাচ্চার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তিও কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি