1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেগম জিয়ার স্মরণে আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির দোয়া - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

বেগম জিয়ার স্মরণে আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে। শনিবার বাদ মাগরিব নারায়ণগঞ্জের বন্দর থানাধীন আমিন আবাসিক এলাকায় এ মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চায়েত কমিটির সভাপতি চাঁন মিয়া। মিলাদ দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত, শান্তি ও পরকালে উচ্চ মর্যাদা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে তোবারক বিতরণ করা হয়। এ সময় আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটি ও আল-আমিন মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়ায় পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শহিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি