1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোলে আটক ‘মোল্লারহাটের আওয়ামীলীগ নেতা’ রেজাউল কবির চেয়ারম্যান - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

বেনাপোলে আটক ‘মোল্লারহাটের আওয়ামীলীগ নেতা’ রেজাউল কবির চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৬৯ Time View

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবির আটক হয়েছে। বৃহস্পতিবার(৫জুন) বিকেলে তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আটককৃত চেয়ারম্যান রেজাউল কবির বাগেরহাট জেলার মোল্লারহাট থানার বাওলা ইউনিয়নের চাদেরহাট গ্রামের মৃত মকবুল শেখের ছেলে। তার পাসর্পোট নম্বর-অ০০৯৫৩৯১৫। পুলিশ জানিয়েছেন, তার নামে বাগেরহাট জেলার মোল্লার হাট থানার মামলা নং-২১, তারিখ- ২২সেপ্টেম্বর-২০২৪,ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/৫০২ পেনাল কোড। এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন খবরের মাধ্যমে জানতে পারি’ এপথ দিয়ে আওয়ামীলীগের এক নেতা ভারতে যেতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের সকল পুলিশ অফিসারকে সতর্ক রাখা হয়। অবশেষে বিকেল ৪টার দিকে তিনি তার পাসপোর্টে ইমিগ্রেশন এন্ট্রি সীল মারতে ডেস্কে জমা দিলে তা যাচাই-বাছাই পূর্বক তার নামে মামলা থাকার অভিযোগে তাকে আটক পূর্বক বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত শেখ রেজাউল কবির’ বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নামে মোল্লারহাট থানায় মামলা থাকায় তাকে অধিনস্থ্য মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি