1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোলে ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বেনাপোলে ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০৭ Time View

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় বেনাপোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মতিয়ার রহমান, আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর প্রোপ্রাইটর। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার)।

মোঃ জিয়াউর রহমান (রাহাদ ট্রেডার্স) সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি