1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোলে বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৫৮ Time View

আতিকুজ্জামান(শার্শা)যশোর : যশোরের বেনাপোলে হত্যা হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি, দুপুর ১টা ৪০ মিনিটের সময় বেনাপোলের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য, মৃত আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হয়। তার এই লাশ উত্তোলনের সময় স্থানীয় শতশত মানুষ উপস্থিত হন। উল্লেখ্য ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল বাজারস্থ মিলন মার্কেটে পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল চলাকালীন বেনাপোল পৌর ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন কর্মী অতর্কিতে হামলা চালায়। এতে আব্দুল আলীমসহ আরও ৩ থেকে ৪ জন আহত হন। পায়ে আঘাতপ্রাপ্ত আব্দুল আলীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং এক মাস পর চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন। জানাগেছে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান, এবং তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করে। পরে ২০২৪ সালের ১৮ নভেম্বর, আব্দুল আলীমের স্ত্রী হাসিনা খাতুন বেনাপোল এবং শার্শা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, ২০২২ সালে হত্যা মামলা হয়। পরে মামলাটির সঠিক তদন্তের জন্য আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে আজ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি