1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার ২৭ শে অক্টোবর সকাল ৭ টার দিকে শার্শা উপজেলার বাহাদুরপুর ১নং ঘিবা গ্রাম থেকে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন। এলাকাবাসী জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আলিমের স্বজনেরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন।

বেশ কয়েকদিন ধরে আলিমের খোঁজ ছিলোনা।  তাদের দাবি, আলিমকে কেউ হত্যা করেনি, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক কুমার সাহা জানান, আলিম মূলত ভবঘুরে ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে পরিচয় শনাক্ত হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।   ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনিও ভবঘুরে জীবনযাপন করতেন এবং কক্সবাজারে রাস্তার পাশে একইভাবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি