1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেলকুচিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয়

বেলকুচিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আয়োজন করেন বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ নান্নু মন্ডল এবং পৌর রিক্সা ও ভ্যান শ্রমিকদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কালু মিয়া।

১লা জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) চালা সাত রাস্তা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় দুই ঘণ্টার জন্য মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ সুলতান আলী, মোঃ ফটিক মন্ডল, কাওছার হোসেন, মোস্তাফিজুর রহমান, আসমাউল সেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি সমগ্র জাতির নেত্রী ছিলেন। তার চিন্তা ও চেতনা সবসময় দেশের মানুষের কল্যাণে ছিল। তিনি নিজেকে ত্যাগ করেছেন, কিন্তু দেশের মঙ্গল ও মানুষের জন্য কাজ করেছেন। তার এই আদর্শকে বুকে ধারণ করে সবাইকে আগামী দিনের পথ চলায় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।”

পরে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি