1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেলকুচিতে দিশারী কোচিং সেন্টারে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বেলকুচিতে দিশারী কোচিং সেন্টারে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

আল-আমিন হোসেন, (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী শ্যাকিশোর স্কুল সংলগ্ন দিশারী কোচিং সেন্টারে শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী কোচিং সেন্টারের পরিচালক আল-আমিন হোসেন। প্রধান অতিথি ছিলেন দিশারী ল্যাবরেটরি স্কুলের পরিচালক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাকিব হাসান, ইমরান ও রুকু খাতুন। এছাড়া অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে এ ধরনের পুরস্কার বিতরণী অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই অর্জন করবে না, বরং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবেও গড়ে উঠতে পারবে।

প্রধান অতিথি সাইদুল ইসলাম বলেন, “নিয়মিত অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। এ ধরনের আয়োজন তাদের আরও অনুপ্রাণিত করবে।”

সভাপতির বক্তব্যে আল-আমিন হোসেন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সঠিক দিকনির্দেশনা অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”

অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন। তারা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলে এবং পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি