1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ওসমান গনি গ্রেপ্তার - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ওসমান গনি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আওয়ামীলীগ নেতা ওসমান গনিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী’র কাছে হস্তান্তর করা হয় আসামী ওসমান গনিকে। তিনি গ্রেফতারের বিষয়টি এই প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন।

মামলার এজহারসূত্রে জানা যায়, ২০জুলাই ২০২৪ আনুমানিক বিকাল ৫টায় সোনারগাঁ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেনপাড়া সিনহা গার্মেন্টস এর সামনে পাকা রাস্তায় ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিলো। সেই আন্দোলনে ভুক্তভোগী রুহুল আমীন যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামীলীগ নেতা ওসমান গনির নেতৃত্বে একদল নিরীহ ছাত্র জনতার উপর লাঠি চার্জ ও এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে মিছিলে থাকা ভিকটিম রুহুল আমিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত রুহুল অমিনকে পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামী করে সোনারগাঁ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন বাদী রুহুল আমীন। যার মামলা নং ১০। এ মামলায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মৃত আব্দুল আলীর ছেলে ওসমান গনি ১৫৯ নাম্বার এজহার ভুক্ত আসামী।

সানারপাড় এলাকার বাসিন্দা শাহজাহান বাচ্চু জানান, ওসমান গনি এলাকায় একজন ভুমিদস্যু হিসেবে পরিচিত। জাল দলিল করে মানুষের জমিজমা দখল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এছাড়া নিরীহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের সাথে থেকে এলাকায় জমিদখলসহ নানা অপরাধ কর্মকন্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে মামলার বাদি রুহুল আমিন জানান, আমি কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকা থেকে আসার সময় ওসমান গনি’র নেতৃত্বে সন্ত্রাসীরা স্বশস্ত্র অবস্থায় আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এসময় ওদের ছোড়া গুলি আমার পায়ে লাগে। আজও আমি এই পা নিয়ে বিছানায় কাতরাচ্ছি। আমি ওসমান গণির সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আসামী ওসমান গনিকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি