1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান

বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৭৭ Time View

কলাপাড়(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বোনের বাড়ি বেড়াতে এসে অটোবাইকের ধাক্কায় মারিয়া আক্তার (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সিক্সলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত মারিয়া উপজেলার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোজাম্মেল মৃধার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মারিয়া নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি রজপাড়া এলাকায় বেড়াতে আসে।

পরে সে সকাল নয়টার দিকে তার বোনের মেয়েকে নিয়ে সিক্সলেন সড়ক হয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এসময় রাস্তা পার হতে গিয়ে একটি অটোবাইকের ধাক্কায় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি