1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট পেয়ে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে  বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম  ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।
এদিকে বেসরকারী নির্বাচনী ফলাফলে ৫৩ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে তাঁর প্রতিশ্রুতি পূরনে স্বচেষ্ট থাকার কথা বলেন।

এর আগে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শেষ হয় পটুয়াখালী-৪ আসনের ভোট । এ আসনে ১১১ টি ভোট কেন্দ্রে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে  ৬৯ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  ভোটে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে বিএনপির আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জামায়াত সমর্থিত জোটের ড. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন বলে  জানিয়েছে নির্বাচন অফিস সূত্র।
এদিকে এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ। গভীর রাত পর্যন্ত বাসায় নেতাকর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের শান্ত থেকে বিজয় মিছিল না দিয়ে সৃষ্টিকর্তার কাছে শোকরানা জানানোর অনুরোধ করেন এবিএম মোশাররফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি