1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে হয়রানি ও দুর্নীতির অভিযোগ দাখিল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে হয়রানি ও দুর্নীতির অভিযোগ দাখিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১১ Time View

লিয়াকত হোসাইন:ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের আর. এম শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আজিম খান এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ দাখিল করেছে রসরাজ চন্দ্র সরকার। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত আজিম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, আরএম শাখা, ডিসি অফিস, ব্রাহ্মণবাড়িয়া এর নিকট বিভিন্ন মামলার নিয়ন্ত্রন থাকায় দীর্ঘদিন যাবত অনৈতিক সুবিধা গ্রহণ করছেন। সে বিভিন্ন মিসকেস মামলার হাজিরা গ্রহণের বিনিময়ে ২,০০০/- টাকা করে গ্রহণ করেন। সাধারণ মানুষকে জিম্মি করে মিসকেসসহ বিভিন্ন মামলার ডেইট ফিক্সড করার বিনিময়ে ৫,০০০/- টাকা পর্যন্ত নেন। সে বিভিন্ন উকিলদের সাথে আঁতাত করে এসিল্যান্ডদের নিকট থেকে প্রাপ্ত দেওয়ানী মামলার জবাব ৫,০০০/- থেকে ১০,০০০/- টাকার বিনিময়ে ফাইল থেকে গোপনে দিয়ে দেন।

মিসকেস মামলার আপিল মামলার রায় নিশ্চিত করে দেবে বলে মোটা অংকের অর্থ দাবী করেন। বাদী-বিবাদীগন টাকা কম দিলে ভোক্তভোগীদের সাথে খারাপ আচরণ করেন। অভিযুক্ত ব্যক্তি সাধারণ সেবা প্রার্থীদের জিম্মি করে অবৈধভাবে বিপুল পরিমাণ অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেছেন।অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের বিষয়ে দ্রুত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন ও বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর নিকট লিখিত অভিযোগ দাখিল করে ভুক্তভোগী রসরাজ চন্দ্র সরকার। এই বিষয়ে জানতে চাইলে রসরাজ চন্দ্র সরকার বলেন, মোঃ আজিম এর কাছে আমি আমার একটা বিবিধ মিস কেস মামলার জন্য যায়, সে প্রথম থেকেই আমার সাথে খারাপ আচরণ করে, কোন সহযোগিতা করেনি।

আমি মামলা দাখিল করি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর বরাবর। পরে আমার মিস কেস বিবিধ মামলা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামলা গ্রহণ করে। আমি১০/০৭/২০২৪ ইং সালে সরাইল ভূমি অফিসের নথি গায়েব এর লিখিত অভিযোগ দাখিল করেছিলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এর বরাবর। আমার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত আসে মন্ত্রণালয় থেকে, এই তদন্ত করে বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জেসমিন সুলতানা। তদন্ত কালে উনি আমাকে ডেকে বলে ছিল যে আপনার জায়গা আমি পিড়িয়ে দিব আপনি অভিযোগ তুলে নেন।আপনি নেয় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। রসরাজ চন্দ্র সরকার বলেন আমি আরো কিছু অফিসার এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি