1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভাসমান ও ছিন্নমূলদের শীতবস্ত্র তুলে দিলো জাবালে নূর - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

ভাসমান ও ছিন্নমূলদের শীতবস্ত্র তুলে দিলো জাবালে নূর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৫ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রেলস্টেশন ও আশপাশ এলাকায় ভাসমান শীতার্তদের মধ্যে বস্ত্র তুলে দেয় সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণ কাজের উদ্বোধন করেন- জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হাকীম কাজী মেফতাহ উদ্দিন জসিম।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মুফতি হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য আওলাদ হোসেন প্রমূখ।
ও-ই সময় কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন- এ-ই শীতে ঘরের ভেতরেও আমরা নানা কাপড়ে নিজেদেরকে মুড়িয়ে রাখি। অথচ খোলা আকাশের নিচে এরা শীত নিবারণের কোন উপকরণ পায় না। মানুষে মানুষে এই বৈষম্য-ই আসল বৈষম্য। এটা ঘুচাতে হবে। আজ আমরা ক্ষুদ্র আয়োজন নিয়ে এসেছি। ভবিষ্যতে আয়োজনটি আরও বড় করার ইচ্ছে রয়েছে। প্রত্যেক বিত্তবানের উচিত এ-ই তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষগুলোর পাশে দাঁড়ানো।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের স্বেচ্ছাসেবক টিমের রিজওয়ান খাঁন, আল-আমিন মিশর, রাকিব, রিয়াদ, আরিয়ান, সাজিস, তাজ, ইশরাক, আব্দুল্লাহ, সামীর, নয়ন, মীম, ইতি, তানিষা, রুমা, আল নাজমুল, সাবিবর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি