1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভোলায় ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ভোলায় ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:বাংলাদেশ ইসলমী ছাত্রশিবির ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা কতৃক আয়োজিত সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম, পৌরসভা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ মনির স্যার, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নোমান স্যার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মঈন বিন সাইফুল্লাহ।

বাছাইকৃত প্রায় শতাধিক  প্রতিযোগির মধ্যে অংশ নেয়া সেরা দশ জনকে ক্রেস্ট, সনদপত্র ও সিরাত গ্রন্থ এবং বাকি সকল প্রতিযোগিদের শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নোমান বলেন, এরকম আয়োজন একজন শিক্ষার্থীর মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। আজকের আয়োজনে শিক্ষার্থীরা রাসুল (সা.) সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে।

জেলা সভাপতি জসিম উদ্দিন তার বক্তব্য বলেন, একজন শিক্ষার্থীর নৈতিক ও একাডেমিক উন্নতির জন্য ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে এবং একজন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট রুটিন অনুসরণের মধ্যে দিয়ে মেধাবী ছাত্র হিসেবে তৈরি করে।

নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম তার বক্তব্যের মধ্যে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করে। জীবনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের পথে কিভাবে এগিয়ে যেতে হবে সেই দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মঈন বিন সাইফুল্লাহ বলেন, ছাত্রশিবির ছাত্রদের যেকোনো সমস্যায় সবার আগে এগিয়ে আসবে। সাধারণ শিক্ষার্থীরা যে কোনো সময় ছাত্রশিবিরকে পাশে পাবে, ছাত্রশিবির শুধুমাত্র ছাত্র অঙ্গনেই কাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি