1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভোলার বোরহানউদ্দিনে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ভোলার বোরহানউদ্দিনে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ Time View

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলায় উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। উচ্চ মাধ্যমিক (মাদ্রাসা) পর্যায়ে বোরহানউদ্দিন কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ শোয়াইবুর রহমান, মাধ্যমিক (বিদ্যালয়) পর্যায়ে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ দে, দাখিল মাদ্রাসা পর্যায়ে খানকায়ে বশিরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শাহিনুল কবীর, প্রাথমিক পর্যায়ে মঠখোলা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এবং সাকুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর মোহাম্মদ আব্দুল লতিফ সংবর্ধনা লাভ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম আহমদ উল্যাহ আনসারী, মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফয়জুল আলম, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আল আমিন সহ বিভিন্ন মাদ্রাসা, কলেজ, স্কুল প্রধানগন, উপজেলা কৃষি কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণী শিক্ষকরা একটি জাতির মেধা ও নৈতিকতার দিকনির্দেশক। শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি