1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট

মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর মতলব উত্তরের বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দির নমপাড়ায় গ্রামে সনাতন ধর্মালম্বীর বিয়েবাড়িতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রায়েরকান্দি নমপাড়া গ্রামে যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পক্ষ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনেছে, তা সঠিক নয়। তারা দাবি করেন, ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এ সময় বক্তব্য রাখেন মাহফুজা বেগম, জেমি আক্তার, পারভীন বেগম, হালিমা বেগম এবং সহপাঠী জিহাদ প্রমুখ। বক্তারা বলেন, আমাদের সহপাঠীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমরা সুষ্ঠু তদন্ত চাই। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন গুজব ও বিভ্রান্তি ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক সত্য জনগণের সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রায়েরকান্দি গ্রামে বিয়েবাড়িতে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি