1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মতলব উত্তরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

মতলব উত্তরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ Time View

লিয়াকত হোসাইন মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে লুধুয়ায় ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি প্রতিষ্ঠিত “আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টার” আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে সচেতন করতে বিপর্যয় কিংবা জরুরী অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেনো পাওয়া যায় এ বিষয়ে নানামূখী আলোচনা হয়।

আমেনা জহির ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি এর সভাপতিত্বে এবং কবি ও লেখক রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোবারাক হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, লুধুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।

ডা. এমদাদ হোসেন মানিক পিএইচডি তাঁর বক্তব্যে একজন মানসিক বিপর্যস্ত মানুষ আত্মহত্যা করার পূর্বে তার মধ্যে কি কি লক্ষন দেখা দেয় সে বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি একজন বিপর্যস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বা এসকল সমস্যার উত্তোরনের উপায় নিয়েও আলোচনা করেন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, মা’দের মানসিক স্বাস্থের বিষয়ে তিনি বলেন, মায়েদের মানসিক স্বস্থ্যের বিষয়ে আমাদের বেশী গুরুত্ব দেয়া উচিৎ। মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকলে পুরো পরিবারের মানষিক স্বাস্থ্য ভালো থাকবে বলে আমি মনে করি। তিনি বলেন, মানষিক স্বাস্থ্য ভালো রাখতে না পারলে পুরো পরিবার ও সমাজ পিছিয়ে পরবে। তাই নিজেদের মানষিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের আরো মানবিক হতে হবে। একের সাথে অপরের সৌহার্দ্যতা যাতে বজায়ে থাকে সে বিষয়ে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি