1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য

মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্মের আদর্শ, ন্যায়-নীতিসহ মানুষের উত্তম জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে চাঁদপুরের মতলব উত্তরে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অর্জন দেবনাথ নামের এক যুবক। তার বর্তমান নাম রোহান আহমেদ। অর্জন দেবনাথ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সীরকান্দি গ্রামের হারাধন দেবনাথ ও সাধনা দেবনাথ দম্পত্তির ছেলে। ধর্মান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলা নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে। পরবর্তীতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। রোহান আহমেদ বলেন, “ইসলাম একটি শান্তির ধর্ম। এর আদর্শ, ন্যায়-নীতি ও জীবনব্যবস্থা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ব্যক্তিগতভাবে ভালো লাগা এবং বিশ্বাস থেকেই আমি ইসলাম গ্রহণ করেছি।

” তিনি আরও উল্লেখ করেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। বিভিন্ন ইসলামিক বইপত্র অধ্যয়ন এবং মুসলিমদের সাথে চলাফেরার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা লাভ করেন। একপর্যায়ে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং ধর্মান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছেন বলেও জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, তার এই ধর্মান্তরের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার বিষয় হিসেবে এটিকে দেখছেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি