1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্রের মুরাল উদ্বোধন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্রের মুরাল উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

আঃ হামিদ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”-এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অরণখোলা ইউনিয়নে অবস্থিত ভুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ। নতুন মাঠে দৌড়ঝাঁপে মেতে ওঠে তারা। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের একটি মুরাল স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফিজুর রহমান, ভুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি