1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মধুবন বেকারিতে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

মধুবন বেকারিতে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৮ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মধুবন বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।
অভিযান চলাকালে দেখা যায়, হাড়ির ভিতর মিষ্টির উপর মরা মাছি পড়ে রয়েছে। পুরো বেকারির ভেতর ছিল ময়লার ভাগাড়ের মতো পরিবেশ। মিষ্টি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে। ফ্লোরে ময়লা-আবর্জনা, দেয়ালে কালো ছোপ, আর খাদ্য প্রস্তুতকারী কর্মচারীরা স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই খাদ্য তৈরীর কাজ করছিলেন। এই অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারী এবং লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, শহরের বিভিন্ন বেকারি ও খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারির দাবি জানিয়ে আসছেন সচেতন ভোক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি