1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহের ফুলপুর উপজেলা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গত ২০২৫ সালের ডিসেম্বর মাসের সার্বিক ফলাফলে এ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ জেলায় প্রথম স্থান অর্জন করেছে। রবিবার(১৮ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর হাত থেকে সম্মাননা স্মারক সার্টিফিকেট গ্রহণ করেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে একটি পরীক্ষিত ও কার্যকরী মডেল, এর মাধ্যমে আমরা জনসংখ্যার সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে কার্যকরী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে উন্নত বাংলাদেশ বির্নিমাণে সরকারের প্রতিশ্রুতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, অর্জন সামান্য হলেও দায়িত্ব পালনে স্পৃহা জাগায়।

আমরা জন্ম ও মৃত্যু নিবন্ধনের বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসক, সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করে অভীষ্ঠ লক্ষ্য অর্জনে কর্মপন্থা নির্ধারণ করি। এছাড়াও গ্রাম পুলিশ ও পৌরসভার নির্বাচিত কর্মচারীদের মাধ্যমে জনগণের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ও প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে পৌরসভা-ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে সনদ বাড়ি পৌঁছে দেওয়া হয়। তিনি এ অর্জনে ধন্যবাদ জানান শ্রদ্বেয় জেলা প্রশাসক এবং উপপরিচালক স্থানীয় সরকার মহোদয় সহ এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি