1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে মুসলমানেরা তারাবি নামাজ আদায় করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র রমজানের রোজা শুরু হচ্ছে বুধবার ,১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারসহ বড় বড় মসজিদে শত শত বাংলাদেশি তারাবি নামাজে অংশ নেন।খবর আইবিএননিউজ । ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা) এবং কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সসহ (কেয়ার) প্রধান সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশিদের পরিচালিত আড়াই শতাধিক মসজিদসহ প্রায় ৩ হাজার ২০০ মসজিদে তারাবি অনুষ্ঠিত হয়েছে। পুরো রমজান মাসজুড়েই এসব মসজিদে নিয়মিত তারাবি নামাজ আদায় করা হবে। বাংলাদেশি মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন মসজিদে আগত রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা থাকবে।

কোনো কোনো মসজিদে সেহরিও পরিবেশন করা হবে। এ উদ্যোগকে কেন্দ্র করে প্রবাসী মুসলিম সমাজে তৈরি হয়েছে বিশেষ ধর্মীয় আমেজ ও সম্প্রীতির পরিবেশ। নিউইয়র্ক সিটির পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। এছাড়াও নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওরেগন ও ওয়াশিংটন স্টেটেও নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে। এদিকে রমজান উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি গ্রোসারি স্টোর ও রেস্টুরেন্টগুলোতে ইফতারি খাদ্য ও পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে আগেই। বেশ কিছু রেস্টুরেন্টে ১৬ আইটেমের ইফতারি বক্সের দাম রাখা হয়েছে মাত্র ১১ ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি