1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৫ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর  বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।
এসময় বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে  রাখেন, ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচারক (উপসচিব) জুয়েল রানা,জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ  ট্রলবোট বোর্ড বন্ধ করতে হবে। তা না হলে  মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। বেকার হয়ে যাবে হাজার হাজার জেলে পরিবার। কোটি কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। এ সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে, মৎস্যজিবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি