1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

মহিপুরে জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ট্রলারে পৌঁছাতে দেরি করায় মারধরে এক জেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম পলাতক আসামি শুকুর খান (৫২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার(৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।
র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি ট্রলারে দেরিতে পৌঁছানোর কারণে মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪)সহ আরও দুজনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় এফবি তামান্না ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়।
র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে আজ সোমবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় জেলেরা জানান, প্রতিনিয়ত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা। তবে এবার একজন জেলের মৃত্যুতে বিষয়টি ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি