1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৭৩ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে মৎস্যসম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। রবিবার(২৪ আগস্ট) শেষ বিকেলে মহিপুর – আলিপুর বাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা খালে এ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড জানায়,  নিজামপুর স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মাছ ধরার জাল ও বিভিন্ন সরঞ্জামসহ তিনটি ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
জানা গেছে, কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে লোহার বিভিন্ন উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিকভাবে মাছ আহরণের জন্য এই অবৈধ ট্রলিং বোট তৈরি করা হয়। নিষিদ্ধ নৌযানগুলো সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে।
গবেষকরা বলছেন, এসব অবৈধ ট্রলিং বোটের কারণে সমুদ্রের জীববৈচিত্র্য ও মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে। উৎপাদন ও প্রজনন কমে যাওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। এজন্য দ্রুত এসব অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ ধরার ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি