1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। এ সময় ১২ জন জেলেকে আটক করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মহিপুর থানাধীন লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি ট্রলিং বোট, ১০ পিস বেহুন্দী জাল (মূল্য প্রায় ৫০ লাখ টাকা) ও ১২ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করে বোট, জাল ও আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি