1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহিপুর প্রেসক্লাবে বিএনপির কেন্দ্রীয় নেতার মতবিনিময় সভা - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মহিপুর প্রেসক্লাবে বিএনপির কেন্দ্রীয় নেতার মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মহিপুর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বীর সভাপতিত্বে সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো.জাফরুজ্জামান খোকন  মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু গাজী, পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু খান প্রমুখ। এসময় মহিপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকতা এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। মহিপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহিদ রিপন এবং নবাগত সদস্য মিজানুর রহমান রিপন তাদের বক্তব্যে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন তার বক্তব্যে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যমকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রাকাশের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি