1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহিষের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়, প্রশাসনের বাগড়ায় স্থগিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

মহিষের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়, প্রশাসনের বাগড়ায় স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭০ Time View
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় রবিবার(০৪ জানুয়ারি) খুব ভোরে লড়াইয়ের জন্য উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে হাজির করা হয় বিশাল দেহের দুটি বলি মহিষ। মহিষের মালিক মজিবর ফকির ও সোহেল মিরা মহিষ দুটি হাজির করেন। এ লড়াই দেখতে দুর দুরান্ত থেকে হাজির হয় হাজার হাজার উৎসুক জনতা। ওই এলাকার যুব সমাজ এ লড়াইয়ের আয়োজন করেন। সব কিছুই ছিলো প্রস্তুত।
তবে প্রাণিকল্যান আইন এর ৬ ধারা অনুসারে কোনো প্রাণীকে লড়াই করার জন্য উত্যক্ত বা প্ররোচনা করার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকায় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছে লড়াই বন্ধ ঘোষনা করেন। তাই লড়াই দেখতে আসা মানুষ হতাশা নিয়েই ফিরে যান। লড়াই দেখতে আসা কলাপাড়া পৌরসভার কবির হোসেন বলেন,খবর শুনে মহিষের লড়াই দেখতে এসেছিলাম।
এসে দেখি প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। আসলে এ ব্যাপারে যে আইনি বাধা আছে আমরা তা জানতাম না। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, কোনো প্রাণীর লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হয়। তাই লড়াইটি বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি