1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০০ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: বর্তমান যুগে পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর, উপশহর ও গ্রামাঞ্চলে প্লাস্টিক, ময়লা ও আবর্জনার পরিমাণ বেড়ে চলেছে দিনদিন। এই অবস্থায় দেশের একদল সচেতন নাগরিক গড়ে তুলেছে এক অভিনব ও মানবিক উদ্যোগ — “বিডি ক্লিন”। বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী পরিবেশ সচেতনতামূলক সংগঠন, যা “আমার শহর, আমার দায়িত্ব” এই মূলমন্ত্রে বিশ্বাসী। তারা বাংলাদেশের বিভিন্ন শহর, রাস্তা, পার্ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকে। বিডি ক্লিন-মাগুরা মোট ৪ টি উপজেলা নিয়ে কাজ করে যাচ্ছে।

তারা মাগুরাতে রাজা শ্রীতারাম রায়ের পুকুর, মাগুরা মহিলা কলেজের পুকুর এবং মঘী মহাসড়কের খাল সহ আরো অনেক খাল অভিযান করেছেন। এছাড়াও ২০২৩ সালে ৫৩ বছরে ৫৩ টি জায়গা ক্লিন করে ৫৩ টি বাগান তৈরি করেন। শুধু তাই না বাংলাদেশের বড় বড় খাল অভিযান এবং মেঘা প্রজেক্টে কাজ করে অবদান রেখেছে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৬৪ জেলায় ৬৪টি জেলা প্রশাসক কার্যালয়ে ২ টি করে রক্ত চন্দন গাছ রোপণ করতে তারা সক্ষম।

তারা সাপ্তাহিক বা মাসিক পরিচ্ছন্নতা অভিযান,শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সেমিনার, গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ,শিশু-কিশোরদের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেই। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো পরিচ্ছন্ন বাংলাদেশ গঠন, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার দায়িত্ব সবার। বিডি ক্লিন শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন — সচেতনতার, দায়িত্ববোধের এবং দেশের প্রতি ভালোবাসার। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে বিডি ক্লিনের মতো এগিয়ে আসি, তবে একদিন গড়েই তুলতে পারবো একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর বাংলাদেশ। রাবির হাসান। বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য।দায়িত্বে উপ সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া বিডি ক্লিন মাগুরা জেলা শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি