1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরার শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট গ্রহণ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

মাগুরার শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট গ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় সেই আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আদালত আগামী ২৩ এপ্রিল বুধবার সকল আসামিদের উপস্থিতিতে চার্জ শুনানির দিন ধার্য করেছেন। রোববার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসানের আদালতে মামলার সকল আসামিদের উপস্থিতিতে এ শুনানির পর আদালত চার্জশিট গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন,মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিদেরকে জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরই মধ্যে বিচারক এ মামলাটি আমলে নিয়েছেন।

আদালত এ মামলার আগামী ২৩ এপ্রিল বুধবার এ মামলার চার্জ শুনানির দিন ধার্য করেছেন।এই আইনজীবী আরও বলেন, আমরা আশা করছি চার্জ গঠনের পরে ১০ থেকে ১৫ কার্যদিবসের ভেতরে মাগুরাবাসীসহ সরা বাংলাদেশের মানুষ এ মামলার রায় দেখতে পারবে। এর আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন রাত ১০টার দিকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার ৪ আসামিকেই অভিযুক্ত করা হয়। চার্জশিটে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়াও নিহত শিশুর বোন জামাই সজিব শেখ ও তাঁর (সজিব) ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়-ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। গত ১ মার্চ শনিবার মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ বৃহস্পতিবারে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি