1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৯ জন গ্রেফতার - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৯ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার পারলায় পিকুল ও ফরিদ খানের ইটভাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশকিছু দেশী বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদক সহ মোট ৯ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ০৯/০৪/২০২৫ রাত ১২:০১ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানতে পারে যে,মাগুরা পারলা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ফরিদ খান তার ইট ভাটায় অস্ত্র সহ সহোযোগীদের নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং বিএ ১১২৯৯ ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহন করে। এছাড়াও উক্ত অভিযানে বিএ-১১৯৬৪ লেঃ ফাহাদ আনোয়ার তকি ও বিএ-১২৩৪৯ লেঃ মোঃ শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করেন। বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা নেতৃত্বে সেনা বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করা কালে- পারলা গ্রামের ১/ ফরিদ খান (৫৬)পিতাঃ মৃত হাবিবুর রহমান খান ২/মোঃ সোহেল রেজা (৩৮),পিতাঃ মৃত আঃ খালেক বিশ্বাস,গ্রামঃ বন্যাতৈল, থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা ৩/ মোঃ নূহু দারুল হুদা (৫৯, পিতাঃ মৃত নুরুল হুদা,গ্রামঃ হাসপাতাল পাড়াথানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা, ৪/ মোঃ ইলিয়াছ খান (৩৩),

পিতাঃ আঃ মালেক খান,গ্রামঃ জামুরা,থানাঃ পটুয়াখালী সদর জেলাঃ পটুয়াখালী, ৫/মোঃ আইনূল হোসাইন (৪৪),পিতাঃ আঃ রউফ মোল্ল্যা,গ্রামঃ বাখেরা,থানাঃ শ্রীপুর,জেলাঃ মাগুরা,০৬/ মোঃ আব্দুল জলিল জুয়েল (৩৫),পিতাঃ মৃত হাফিজুর রহমান,গ্রামঃ আবালপুর,থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা, ০৭/ মোঃ শাহিন শেখ (২৮),পিতাঃ লাল মিয়া শেখ, গ্রামঃ মাগুরা,থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা, ০৮/ সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮),পিতাঃ নুরুল আলম, গ্রামঃ মোহাম্মদপুর,থানাঃ আদাবর,জেলাঃ ঢাকা,০৯/ কাজী আরিফুল হক পাভেল (৪৫), পিতাঃ মৃত আনারুল হক,গ্রামঃ ভায়না,থানাঃ মাগুরা সদর,জেলাঃ মাগুরাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককালে তাদের নিকট থেকে চাইনিজ পিস্তল- ০১ টি,ম্যাগাজিন – ০১ টি,ওয়ান শুটার গান- ০২ টি,ওয়ান শুটার গান এ্যামুঃ – ০৪ টি,

এয়ার গান- ০১ টি,এয়ার গান এ্যামুঃ – ২৬৪ রাউন্ড, .২২ এ্যামুনিশন- ০৭ রাউন্ড, পিস্তল এ্যামুনিশন- ০১ রাউন্ড, চাইনিজ কুড়াল – ০২ টি,চাপাতি – ০৬ টি, মদ – ০২ বোতল (কেরু এ্যান্ড কোং),নগদ অর্থ – ১,৪৫,০০০/-, মোবাইল – ১১ টি অস্ত্র সহ টাকা ও মোবাইল জব্দ করা হয়। বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা এর কাছে উক্ত অভিযান বিষয় জানতে চাইলে তিনি বলেন, গোয়েম্দা তথ্য আসে মাগুরা সদর উপজেলার পারলা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ফরিদ হাসান খান অস্ত্র সহ সহযোগীদের নিয়ে অবস্হান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সেনাবাহিনীর একটি চৌকস দল নিয়ে অভিযান চালাই। উল্লেখ্য যে, ফরিদ হাসান খান বর্তমানে মাগুরা সদর এলাকা সহ আশপাশে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন বলে নানা মহল থেকে অভিযোগ আসে। বাংলাদেশের জনগনের জান মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে এরকম অভিযান চলমান থাকবে। অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি